ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রিজু মণ্ডল (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি রিজু মণ্ডলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।’এর আগে, উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিজু মণ্ডল একই গ্রামের ইন্তাজ আলী মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, মাদক মামলায় রিজু মণ্ডলকে ১০ বছরের সাজা দেন আদালত। এরপর আত্মসমর্পণ না করে প্রায় ৫ বছর ধরে পলাতক ছিলেন তিনি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালীদহ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।