নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার
আজ সকাল ১১টায় নাটোরের সিংড়া উপজেলার ৬ নং হাতিয়ান্দহ ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলমগীর হোসেন ফরম উত্তোলন ও জমাদান সম্পুর্ন করেছেন। আগামী ১২ই এপ্রিল বুধবার, হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলমগীর হোসেনের ফরম উত্তোলন ও জমাদান সম্পুর্ন করার স্বার্থে হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আলমগীর হোসেনের জয় কামনা করছেন।
সরেজমিনে দেখা যায় ২৫ থেকে ৩০ টি মোটরসাইকেল শোডাউনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন আলমগীর হোসেনের সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ফরিদ উদ্দিন প্রামানিক, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আব্দুল মোমিন, সহ ইউনিয়ন ও ওয়ার্ডের কিছু নেতাকর্মীবৃন্দরা। ফরম উত্তোলন ও জমাদান সম্পুর্ন করার পরে, উপজেলা নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, আলমগীর হোসেন।