মঙ্গলবার , ১২ মে ২০২৬ , রাত ০৮:৩৮
ব্রেকিং নিউজ

জেদ্দায় মার্কিন কনস্যুলেটের বাইরে গোলাগুলি

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক,সৌদি আরব
প্রকাশ : শুক্রবার , ৩০ জুন ২০২৩ , রাত ০২:১২

সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেটের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে।এতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।গতকাল স্থানীয় সময় বুধবার সন্ধ্যা পৌনে সাতটায় এ ঘটনা ঘটে। খবর আল অ্যারাবিয়া ও গালফ নিউজ।

সৌদি প্রেস এজেন্সি(এসপিএ)জানিয়েছে,বুধবার সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তি জেদ্দার মার্কিন কনস্যুলেট চত্বরের কাছে গাড়ি থাামিয়ে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে বের হয়।পরে সে গুলিবর্ষণ করতে থাকলে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি করতে থাকে।এক পর্যায়ে ওই হামলাকারী নিহত হয়।এর আগে ওই হামলাকারীর গুলিতে মার্কিন কনস্যুলেটের একজন নেপালি কর্মী আহত হন।পরে তিনি মারা যান।নিহত নেপালি ব্যক্তি কনস্যুলেটের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়ছে,এই ঘটনায় কোনো মার্কিন নাগরিক ক্ষতিগ্রস্ত হয়নি।বিবৃতিতে তারা নিহত গার্ড সদস্যের পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছে।

সৌদি আরবের মক্কায় যখন ১৮ লাখ লোক হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে,তখন ৭০ কিলোমিটার দূরে জেদ্দায় এ সশস্ত্র হামলার ঘটনা ঘটল।সৌদি কর্তৃপক্ষ এ হামলার নেপথ্য কারণ বের করতে তদন্ত চালাচ্ছে।

এর আগে ২০১৬ সালের ৪ জুলাই এক আত্মঘাতী বোমা হামলাকারী জেদ্দার এই মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে হামলা চালিয়েছিল।এরও আগে ২০০৪ সালের ডিসেম্বরে আরেক হামলায় পাঁচজন নিহত হয়েছিল।